কাউখালীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০১-২০২৬ ১১:১২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৬ ১১:১২:৩০ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি।
 
তিন দিনের জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে শুক্রবার জুমার নামাজ বাদ  উপজেলার সকল মসজিদে-মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া-মোনাজাত করা হয়।

 এছাড়া উপজেলা দলীয় কার্যালয়ে কাউখালী ওলামা দল ও  উপজেলা ও কলেজ ছাত্রদল আলাদা আলাদা দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, ওলামা দলের আহবায়ক মাওলানা জোবায়ের উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]