মুন্সিগঞ্জের শ্রীনগরে আনুমানিক এক লক্ষ ছয় হাজার পাঁচশত টাকা মূল্যমানের ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও এক হাজার টাকা মূল্যমানের ১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ০১-০১-২০২৬ ১১:৫২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ১১:৫২:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০১/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০১/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পোদ্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০৬,৫০০/- (এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যমানের ১০ (দশ) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মিঠুন পোদ্দার (৩১), পিতা- মৃত মুরারী পোদ্দার, সাং- পোদ্দারপাড়া, ২। অংকন ইসলাম (২৬), পিতা- সুরিত হোসেন, সাং- যুশুরগাঁও, উভয় থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,৬৬০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় শরীরে বহন করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]