টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা পদত্যাগ

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০২:৪৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৩:৫৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১ জানুয়ারি ২০২৬: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোঃ লিটন শেখ অরুন।

 
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবে
উপস্থিত হয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের ঘোষণা দেন।


লিখিত বক্তব্যে মো. লিটন শেখ অরুন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলেও তিনি কখনোই সংগঠনের কোনো কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। পরবর্তীতে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে তিনি উক্ত পদ ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা বজায় রাখতে অপারগ হন।


তিনি আরও জানান, বর্তমানে যুবলীগ বা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি সর্বসাধারণকে অবগত করতেই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি স্বেচ্ছায় সকল পদ থেকে পদত্যাগ করেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]