কুড়িগ্রামের উলিপুরে কৃষি জমির মাটি ইটভাটায় দেয়ার অপরাধে ২ জনকে ৬০ হাজার জরিমানা

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:১৩:২২ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০১ পিএম.

‎কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গুনাইগাছ ইউনিয়নে মাটি কাটার অপরাধে লানজু সরকারকে ৫০ হাজার টাকা এবং তবকপুর ইউনিয়নের আব্দুল মোন্নাফকে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎স্থানীয়রা বলেন, ফসলি জমিগুলো স্থায়ীভাবে হারিয়ে ফেলছে উর্বরতা। মাটি কাটার কারণে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই মাটিগুলো দিয়ে তৈরি হচ্ছে ব্রিক ফিল্ডের ইট। ইট প্রস্তুত করার জন্য কৃষি জমির মাটি ব্যবহার ও পরিবেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে।
‎
‎ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 
‎
‎এ বিষয়ে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]