মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:৩৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:৩৬:৩৯ অপরাহ্ন
এস এম মামুন, যশোর

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মাগরিব বাদ মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মণিরামপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটি মণিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস।


এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি ডা. আহসান হাবীব, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হোসেন, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন আবু রায়হান, সাজেদুল ইসলামসহ উপজেলা যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]