মুলাদীতে সাবেক এমপি মঙ্গুর উদ্দ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মোনাজাত

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:২৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:২৯:৩১ অপরাহ্ন

মুলাদী প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুলাদীতে কোর আন খানি ও দোয়া মোনাজাতের আয়োজন করেন হিজলা-মুলাদী থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন মঙ্গু। বুধবার বাদ মাগরিব মুলাদী কদমিয়া ফোরকানিয়া হাফিজি মাদ্রাসায় এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।



সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারন করতে গিয়ে তিন দশকেরও বেশি সময় থেকে প্রিয় নেত্রীর সান্নিধ্যে থাকা ৪বারের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোশাররফ হোসেন মঙ্গু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুলাদীতে ৫বার এসেছেন, হিজলা- মুলাদীর যত উন্নয়ন তা তিনি নিজে আমাকে ডেকে দিয়েছেন, তিনি পবিত্র হŸজে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে গিয়েছেন, মুলাদীর সাথে বরিশালের যোগাযোগের জন্য অনেকগুলো বেইলীব্রিজ দিয়েছেন, একসাথে হিজলা-মুলাদীর স্বাস্থ্যকেন্দ্রে দুইটি এ্যাম্বুলেন্স দিয়েছেন, তিনি আরও বলেন, গনতন্ত্রের উত্তরনে এবং আপোষহীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন যা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]