মুলাদী প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজের আয়োজন করে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল বুধবার বাদ আসর আরিফ মাহমুদ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নুরুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সদস্য সমির বেপারী, জাকির জোমাদ্দার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, সাবেক যুগ্ন- আহবায়ক ফরহাদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ন-আহবায়ক তারেকুল ইসলাম তারেক, সিহাব উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের সাধারন সম্পাদক মাহবুব আলম, উপজেলা জাসাস সহ-সভাপতি নুরুল হুদা, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান, মনিরুজ্জামান, উপজেলা মৎসজীবিদল সহ-সভাপতি হুমায়ুন মৃধা, উপজেলা তরুন দল যুগ্ন-আহবায়ক খলিলুর রহমান খান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।