গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় হাসান মামুনের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তবে বহিষ্কারের আগেই তিনি গত ২৮ ডিসেম্বর একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় বিএনপির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে হাসান মামুনের বহিষ্কারের বিষয়টি নিয়ে ইতোমধ্যে পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল ধারণা করছেন- পটুয়াখালী-৩ আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কেন্দ্রীয় বিএনপি আসনটি সমঝোতা করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের