সিরাজদিখানে ২৫ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ফাহিম চৌধুরী আটক

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:৩১:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:৩১:১৪ পূর্বাহ্ন
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার


সিরাজদিখান থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ ফাহিম চৌধুরী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ৩০/১২/২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার সাকিনস্থ সৈয়দপুর বাজারের খাদ্য গুদামের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ফাহিম চৌধুরী জাহাঙ্গীর নগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম হান্নান চৌধুরী।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]