ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৯:৩৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৯:৩৭:৩৭ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক  ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজনকে গতকাল (৩০ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর আদালতের কাছে থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। 
কুমিল্লা ডিবি অফিসার ইনচার্জ মো: শামসুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজনকে মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর আদালতের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে তার প্রেক্ষিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখোলা গ্রামে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]