শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন আমীরে জামায়াত

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:৪৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:৪৬:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজ নিয়েছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। 


তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকবৃন্দকে অনুরোধ জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।


আমীরে জামায়াতের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ এর নেতৃবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]