মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের চূড়ান্ত ফলাফল ঘোষণা

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৭:৩৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৭:৩৯:৪৪ অপরাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম। আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের উপধ্যক্ষ মো. সুলাইমান হোসেন- এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ঝিল্লুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সালেহ, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, স্কুলের উপদেষ্টা ও মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল, স্কুলের উপদেষ্টা ও মুলাদী সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, মুলাদী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কেনান হোসেন, মুলাদী টেকনিক্যাল কলেজর অধ্যক্ষ আব্দুস সালাম খান, দারুল হিকমাহ মাদ্রাসার অধ্যক্ষ ইমাম হোসাইন আল ফাহামি, স্কুলের সিনিয়র শিক্ষক সুমাইয়া আক্তার ও অভিভাবক আমানুল্লাহ আমান। বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।


আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ বলেন, স্কুল সৃষ্টির লগ্ন থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের ভালো মানের লেখাপড়া করানোর চেষ্টা করে আসছি। আমাদের শিক্ষক ও আপনাদের চেষ্টার ফলে আজ স্কুলের ছেলে-মেয়েরা ভালো ফলাফল করে উপজেলাসহ বরিশাল জিলায় ১ম স্থান অধিকার করেছে। আগামীতেও আরো ভাল ফলাফল করবে এ আশা রাখছি। স্কুলের ফলাফলসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিভাগীয় পর্যন্ত ১ম স্থান অধিকার করে আসছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]