কেন্দুয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৬:৩৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৬:৩৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 
 
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বাদ আসর পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ওলামাদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশিদ নূরানী, উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ওলামাদল নেতা মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মেহেদী রানা, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
এদিকে দোয়া মাহফিলে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী এক শোক ও প্রার্থনা বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান স্মরণীয়। তিনি দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]