বদরগঞ্জে বিক্রির টাকা নিয়ে জমি দিতে টালবাহানা।

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৪:০০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৫:১৬:২০ অপরাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 

রংপুরে বদরগঞ্জে মধুপুর ইউনিয়ন রহমতের বাজার এলাকায় এমদাদুল নামে এক ব্যাক্তির বিরুদ্ধে জমি বিক্রি করে তা বুঝিয়ে দিতে টালবাহানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রশিদুল ইসলাম দুই মাস থেকে এমদাদুল কাছে ধরনা দিলেও এমদাদুল জমি বা টাকা ফেরত দিচ্ছে না। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রহমতের বাজার পাকা রাস্তা সংলগ্ন এমদাদুল বিক্রিত জমি মসজিদ কমিটির লোকজন প্রাচীর দিয়ে ঘিরে রাখছে। ভুক্তভোগী রশিদুল ইসলাম বলেন, আমার কাছ থেকে জমি বিক্রির কথা বলে এমদাদুল দুই দফায় ১লক্ষ ১০ হাজার টাকা নেয়।টাকা দেওয়ার সময় প্রমান স্বরুপ জন্য সরকারি ৫০ টাকার স্টাম্পের উপর লিখিত রয়েছে। সেখানে জমি বিক্রেতা সাক্ষর রয়েছে।


এছাড়াও দুই দফায় এমদাদুলকে টাকা দেওয়ার সময় মোবাইলে ভিডিও ধারন করা আছে। ভুক্তভোগী আরো বলেন, এখন তিনি দুই মাস থেকে আমাকে জমি বা টাকা কোনটাই দিচ্ছে না। একাধিকবার টাকা চাইলে তিনি সময় কালক্ষেপণ করছেন।


রহমতের বাজার এলাকার নাম প্রকাশ না করার শর্তে  অন্তত তিনজন ব্যাক্তি বলেন, রশিদুল মাওলানা এমদাদুল কাছে জমি বাবদ টাকা দিয়েছিলেন এ কথা সত্য। কিন্তুু পরে জানলাম সেই জমি রশিদুল মাওলানা পায়নি। তাহলে তার দেওয়া টাকা ফেরত দেওয়া উচিত। 


এ ঘটনায় জমি বিক্রেতা এমদাদুল হক বলেন,আমি রশিদুল মাওলানা কাছে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছি এটা ঠিক আছে। ঐ জমিতে আমার একটি দোকানঘর ছিল। জমি বিক্রির পরে সেই দোকানঘর টি মসজিদ কমিটির লোকজন ভেঙ্গে দেয় এবং সেখানে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন। এবিষয়ে আমি বদরগঞ্জ থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছিলাম।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]