বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম খান আর নেই

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১২:২৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১২:২৮:১৬ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান (৪২) স্ট্রোকজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (২৮ ডিসেম্বর) খাইরুল ইসলাম খান নিজ কর্মস্থল বোয়ালখালী থানা থেকে তিন দিনের নৈমিত্তিক ছুটিতে গ্রামের বাড়িতে যান। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন এবং সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২  মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, নৈমিত্তিক ছুটিতে বাড়িতে যাওয়ার পর স্ট্রোকজনিত কারণে তিনি নিজ গ্রামে মারা যান।

খাইরুল ইসলাম খান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বোয়ালখালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় এক বছর তিন মাস বোয়ালখালী থানায় কর্মরত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]