কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
শত বছরের ঐতিহ্য, শিক্ষা ও স্মৃতিকে একসূত্রে গেঁথে চুপাইর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন পরিবেশে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে পরিণত হয় এক আবেগময় পুনর্মিলনীতে।
চুপাইর উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. রফিকুল ই মোহামেদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ লুৎফুর রহমান পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংক এলপিসি বিভাগের ডিএমডি অ্যান্ড হেড অব অপারেশন ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মোল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দেবনাথ, শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফুর রহমান বেলাল, সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।