রংপুর প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়ন জমাদানের শেষ দিন আজ ২৯ ডিসেম্বর। শেষ দিনে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোঃ সাইফুল ইসলাম,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুরুল আমিন,
জাতীয় পার্টির প্রার্থী নূরে আলম যাদু,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রভাষক কামরুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সুলতান আহমেদ,
আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোঃ সাদিকুল ইসলাম,
এবং খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন—
এস এম শাহাজামান (রওশন), খন্দকার শহিদুল ইসলাম, আবু জাফর জাহিদ (নিউ) এবং মোছাম্মৎ তাকিয়া জাহান চৌধুরী।
মনোনয়ন জমাদান শেষ হওয়ায় এখন যাচাই-বাছাই ও পরবর্তী নির্বাচন কার্যক্রমকে কেন্দ্র করে পীরগঞ্জে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।