কুমিল্লা -৫ থেকে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপির হাজী জসিম উদ্দিন জসিম

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১২:৫৯:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১২:৫৯:৩৯ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 
 
কুমিল্লা - ৫ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম।


সকাল ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ও দুপুর ২ টায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ব্রাহ্মণপাড়ায় সাড়ে তিনটায় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহ সভাপতি শাহ আলম খোকন, মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন ও শাহজাহান সাজুসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]