পিরোজপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের মনোনয়নপত্র দাখিল

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১০:৫৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১০:৫৪:৪৮ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পিরোজপুর ২ আসন (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র সভাপতি বিশিষ্ট শিল্পপতি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন আনুষ্ঠানিকভাবে মনোনয়পত্র দাখিল করেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কাউখালী উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় কাউখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ উপস্থিত ছিলেন। দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লিয়াকত হোসেন তালুকদার সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি বলেন, এই দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার রক্ষার জন্য আমরা কাজ করব। দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

 আমরা আশাবাদী এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট প্রদান করতে পারবে। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ১৮ কোটি মানুষ নির্বাচনের দিনটির জন্য অপেক্ষায় রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, পিরোজপুর ২ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]