কুড়িগ্রাম জেলার ৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:৪৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:৪৬:১০ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ইং ০৫:০০ পিএম. কুড়িগ্রাম জেলার ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ছয় জনের গেজেট বাতিল করেছে সরকার। সোমবার (২৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধারা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মোঃ শুকুর আলী, আব্দুল মালেক, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মোঃ আব্দুল হাই সরকার, মোঃ নছর উদ্দিন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মোঃ হাবিবুর রহমান ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মোঃ খবির আলী। মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত তদন্ত ও শুনানিতে অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে তাদের নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গেজেট বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কুড়িগ্রামের আব্দুল হাই বলেন, আমি ৬নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমার যাবতীয় কাগজপত্র রয়েছে। আমি খুব দ্রুতই ঢাকা গিয়ে আমার কাগজপত্র জমা দেবো। কেন যে আমার নাম গেজেট থেকে বাতিল করলো বিষয়টি বুঝতে পারছি না। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কমান্ডার মোঃ আব্দুল বাতেন বলেন, যাতের গেজেট বাতিল করেছে সরকার, সবাই অনেক আগ থেকেই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। কেন তাদের গেজেট বাতিল করা হলো বিষয়টি আমাদের জানা নেই। তবে আমরা কেন্দ্রীয় কাউন্সিলকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]