নওগাঁ-৩ আসনে জামায়াতের মনোনয়ন ফরম দাখিল

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৮:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৮:২৫:০৪ অপরাহ্ন
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ সংবাদদাতা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মাহফুজুর রহমান। সোমবার সকাল সাড়ে ১০ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন দাখিল উপলক্ষে উপস্থিত ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, বদলগাছী উপজেলা আমীর ইয়াসিন আরাফাত, মহাদেবপুর উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবন্দ। মনোনয়ন জমা নিশ্চিত করে প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আশা করি, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। নওগাঁ-৩ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]