অযথা শিকল টানায় কালুরঘাট ব্রীজে দাঁড়িয়ে গেল ট্রেন

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৬:১০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৬:১০:১২ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা অযথা শেকল টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন । এতে এক ঘণ্টার বেশি সময় ধরে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। জান আলীহাট রেলস্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় সেতুই দুই পাশের যানজট দীর্ঘ হতে থাকে। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। ভোগান্তির শিকার সিএনজি চালক সাইমন বলেন, হঠাৎ দেখি সিনেমার মতো ট্রেনটা সেতুর ওপরই দাঁড়িয়ে গেছে। কে যে চেইন টানল কিছুই বোঝা গেল না। সেতুর দুই পাশে দীর্ঘ যানজট অনেকক্ষণ আটকে ছিলাম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]