কয়রায় বিএনপির প্রার্থী বাপ্পীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০১:২১:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০১:২১:২৮ পূর্বাহ্ন
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি : 
 
 কয়রায় খুলনা ৬ বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী কে জয়লাভ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় আমাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কার্ষ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদী ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য ও আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হামিদ সানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জুবায়ের হোসেন, ইউপি সদস্য মইনুল ইসলাম লিটন, সিরাজুল ইসলাম প্রমুখ। 

এ সময় তারা বলেন, খুলনা -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে বিজয়ী করার লক্ষ্যে সবাই মিলে একযোগে কাজ করতে হবে । যে কোন পরিস্থিতিতেই দলের শক্তি একত্রিত রেখে ভোটারদের কাছে বিএনপির নীতি ও কর্মসূচি পৌঁছে দিতে হবে। খুলনা -৬ আসনে আমাদের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী শুধু দলের নয়, পুরো এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। উক্ত আলোচনা সভায় আমাদী ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]