কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
পিরোজপুরের কাউখালীতে হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। রবিবার (২৮ ডিসেম্বর) সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার চাদরে ঢেকে ছিল সারাদিন। রাতে বৃষ্টির মত কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরো বেড়ে গেছে। এদিকে শীতার্ত মানুষের জন্য এখনও কোন সরকারি ও বেসরকারি কেউ শীতবস্ত্র বিতরণ করার খবর পাওয়া যায়নি।
ফলে শীতার্ত মানুষ দারুণ কষ্টে জীবন যাপন করছে। কোথাও কোথাও আগুন জ্বেলে শীত নির্বারণের চেষ্টা করছে। দিন মজুররা শ্রম বিক্রি করতে না পারায় অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটানোর খবর পাওয়া গেছে। অনেকেই আবার শ্রম না দেয়ায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে চাপের সম্মুখীন হয়ে পড়েছে। শীতে সবচেয়ে বেশি শিশু ও বৃদ্ধরা কষ্টে রয়েছে। সর্দি, শ্বাষ-কাশ ও ঠান্ডা জনিতে রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উপজেলার ফুটপাতের দোকান সহ বিভিন্ন স্থানে গরম কাপড় কেনার জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছে।