রানীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রতিনিধি:
সংবাদকর্মীরা সমাজের আয়না। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নানা ঝুঁকি নিয়ে। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময়ই তাদের হামলা, হুমকি ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে।

বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলেই সংবাদকর্মীদের নানা বাধার সম্মুখীন হতে হয়। কখনো আইনি হয়রানি, কখনো শারীরিক হামলা, আবার কখনো সামাজিক ও প্রশাসনিক চাপ তাদের পেশাগত দায়িত্ব পালনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এ বিষয়ে সাংবাদিক পেয়ার আলী আহবায়ক, বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখা বলেন দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই প্রথমে বাধার মুখে পড়তে হয় সংবাদকর্মীদের। সত্য তুলে ধরার চেষ্টা করলে নানা মহল থেকে চাপ আসে। অথচ একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সংবাদকর্মীরা কঠোর পরিশ্রম করে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করছেন। কিন্তু তাদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে |
সচেতন মহলের মতে--দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করাই সময়ের দাবি।