বুড়িচংয়ে মাটি বাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৭:৫৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৭:৫৭:১৭ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং।। 
 
 কুমিল্লা - সালদা সড়কের বুড়িচং উপজেলার পাঁচোড়া সিন্দুরী চৌমুহনী  এলাকায় রবিবার বেলা ১১ টায়
কুমিল্লা ড্রাম ট্রাক একই দিকে চলমান মোটর সাইকেল আরোহী কে চাপা দিলে আক্তার হোসেন (৪৮) নামের এক ইন্স্যুরেন্স্য কর্মকতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে  পুলিশ লাশ উদ্ধার করে বুড়িচং থানায় নিয়ে আসে। 
 
 
পুলিশ ও স্থানীয় লোকজন জানায় কুমিল্লা - সালদা সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর পাঁচোড়া চৌমুহনী এলাকায় একটি বেপরোয়া গতির কুমিল্লা গামী মাটি বাহী ড্রাম ট্রাক একই দিকে একটি মোটর সাইকেল কে সিন্দুরী ব্রীজ এলাকায় চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মোটর সাইকেল আরোহী হল ইন্স্যুরেন্স কর্মকর্তা বাকশীমূল ইউনিয়ন এর  ছিনাইয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন (৪৮)। বুড়িচং থানার পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
 
এ বিষয়ে বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল আলী বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘাতক মাটি বাহী ড্রাম ট্রাক সনাক্তের চেষ্টা ও  আটকের অভিযান অব্যহৃত চলছে। বিকাল ৫ টায় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]