*দিনাজপুরে র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৯৯ বোতল ফেয়ারডিল জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।*

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৬:৫১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৬:৫১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল ইং ২৭/১২/২০২৫ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আস্করপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ খানপুর খুদিহার সাকিনস্থ ধৃত আসামি মোঃ মিজানুর রহমান, পিতা-মৃত মোহাম্মদ আলী এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৫৮), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- খুদিহার, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]