গৌরীপুরে মাজারের সীমানা প্রাচীর ভাঙচুর, মলমূত্র ত্যাগ

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১২:০৫:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:০৫:৪৬ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুরের দুইশত বছরের একটি প্রাচীন মাজারের সীমানা প্রাচীর ভেঙে দিয়ে মাজার আঙ্গিনায় মলমূত্র নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙ্গাপাড়া গ্রামে শাহজাহান উদ্দিন আউলিয়া (র) নামে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদের পাশেই রয়েছে শাহজাহান উদ্দিন আউলিয়া (র) নামে দুইশত বছরের পুরাতন একটি মাজার রয়েছে। বৃহস্পতিবার রাতে দুবৃর্ত্তরা ওই মাজারের সীমানা প্রাচীর করে মাজারের আঙ্গিনায় মল-মূত্র ছিটিয়ে রাখে। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।

সহনাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, শাহজাহান উদ্দিন আউলিয়া (র) মাজারটি অনেকে বছরের পুরাতন। মাজারের পাশেই একটি জামে মসজিদ রয়েছে। এখানে কোন গান-বাজনা ও ওরশ আয়োজন হয় না। রাতের বেলায় দুবৃর্ত্তরা সীমানা প্রাচীর ভেঙে গোবর ছিটিয়ে গেছে। এবং মাজারের মূল অংশ শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেছে। এমনটি মাজারে মলমূত্র ত্যাগ করেছে।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, আমি ৪০ বছর ধরে এখানে আছি। কখনো এই ধরণের ঘটনা এখানে ঘটে নি। পূর্ব পুরুষদের কাছে শোনেছি মুঘল সম্রাটের আমলে এখানে মাজার প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনায় আমরা এই ঘন্টার নিন্দা জানাই। পাশাপাশি তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, মাজার ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। পুলিশ জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, গৌরীপুর থানার পুলিশকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাজার কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। তারা তদন্ত প্রতিবেদন জমা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]