কুমিল্লা সহ সারাদেশে শহীদ হালিম - লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
 বুড়িচং  কুমিল্লা প্রতিনিধি।। 

শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বিভিন্ন জেলা–উপজেলায় গতকাল বৃহস্পতিবার ১৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২য় শ্রেণি থেকে ৮ম পর্যন্ত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৫১৭৬৬ জন পরীক্ষার্থী। 

চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন স উ ম আবদুস সামাদ, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারী, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, আজিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, সৈয়দ হাসান মুরাদ কাদেরি, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, সৈয়দ মুহাম্মদ খোবাইব।

কুমিল্লা: কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহা কলেজ
কেন্দ্র পরিদর্শন করেন, কুমিল্লা -৬ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী। সাথে ছিলেন ,আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার জেলা নেতৃবৃন্দ।

বুড়িচং: বুড়িচং উপজেলার ফকির বাজারস্থ আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জননেতা গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মাওঃ মোঃ আশিকুর রহমান মজুমদার, কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল ওয়াদুদ, আরাফাত নূর রাসেল, মাওঃ মোঃ রফিজ উদ্দিন ও শারমিন জাকিয়া।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]