এস এম মামুন, যশোর
যশোর জেলা ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দের আগমনে মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খায়রুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেলাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামীর আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।