বানারীপাড়ায় বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মহসিন আকন নান্টুর ইন্তেকাল

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০১:০২:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০১:০২:৪৬ পূর্বাহ্ন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
 
বরিশালের বানারীপাড়ায় সাবেক বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মহসিন আকন নান্টু (৬৩) বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)।

 তিনি ডায়বেটিস,হৃদরোগ ও নিউমোনিয়ায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মহসিন আকন নান্টু দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের খুব স্নেহভাজন ও পারিবারিক সদস্য ছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে স্কুল  সংলগ্ন পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]