মহানগর জামায়াতের মজলিসে শুরার বার্ষিক অধিবেশন সম্পন্ন :* হাজারো ব্যস্ততার মাঝেও আন্দোলনের কাজকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে -জহির উদ্দিন মোহাম্মদ বাবর

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৮:৩৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৮:৩৬:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 
 
ইসলামী আন্দোলনের কর্মীরা হাজারো ব্যস্ততার মাঝে আন্দোলনের কাজকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রদান করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু. বাবর। তিনি আজ ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার মহানগর জামায়াতের অফিসে মহানগর মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 
 
 
তিনি আরোও বলেন, মজলিশে শুরার দায়িত্বশীলগণ আন্দোলনের প্রাণ, সংগঠনের মূল দায়িত্বশীল হিসেবে মজলিসে শুরার দায়িত্বশীলদের আরো বেশি তৎপরতা চালাতে হবে। দেশের জনগণ নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে, দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত। দেশবিরোধী শক্তি আস্ফালন আমাদেরকে ভাবিয়ে তুলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামী অতীতের ন্যায় আগামী নির্বাচনেও ঐতিহাসিক ভূমিকা পালন করবে। দুনিয়া ক্ষণস্থায়ী সকল দায়িত্বশীলদের দুনিয়া অপেক্ষা আখেরাতের জীবনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
 
 
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বার্ষিক পরিকল্পনা পেশ করেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, আরো উপস্থিত ছিলেন, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম। মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা জয়নুল আবেদিন, আব্দুস সাত্তার, মুহাম্মদ জাফর ইকবাল, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ওলাম বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]