কাউখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৮:০৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৮:০৭:৪৮ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহকারি রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ছয়টি ভোট কেন্দ্র ও আমরাজুরি ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভোট কেন্দ্র পরিদর্শন, কেন্দ্রে যাবার রাস্তার অবস্থা ও নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন সহ কেন্দ্রে যাবার রাস্তার অবস্থা সহ আচরণবিধি লংঘন ঘটেছে কিনা এগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। আশা করি উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রগুলোতে সুন্দর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট প্রদান করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]