ফেনী জেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আমাদের হত্যা করতে চেয়েছিল তারা এখনও আমাদের খুন করতে চায়। বাংলাদেশের রাজনীতি বদলে দেয়ার জন্য আমরা যে সংস্কারের দাবি তুলেছি, জীবন গেলেও আমরা তা থেকে পিছপা হবো না। তিনি বলেন, যারা শহীদ শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলে, তার নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না তাদের এই প্রজন্ম প্রত্যখ্যান করবে।
তিনি বলেন, নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে যাদের ডিসি-এসপি বানানো হয়েছে তারা অনেকে একটি দলের পা চাটা শুরু করেছে। কোন দলের দালালি করলে বেনজির-হারুনদের মত পালাতে হবে বলে সতর্ক করে দেন তিনি। বুধবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এখনো হাদি হত্যাকান্ডের বিচারের কোন লক্ষণ দেখা যাচ্ছে না, এটি অশনি সংকেত। প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে আবারো তরুণ প্রজন্মের মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির জেলা আহবায়ক মাস্টার আহছান উল্যাহ।
এবি পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিক।