বরিশালে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৩:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৩:৩৭:৪৪ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল
 
পুলিশের ডেভিল হান্ট অভিযানে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
 
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন-মঙ্গলবার রাতে পৃথক অভিযানে উপজেলা শ্রমিক লীগের সদস্য ও বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আসাদুজ্জামান খলিফা, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান ও বাগধা ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আজিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
গ্রেপ্তারকৃতদের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]