বাগেরহাটে আরও একটি আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০২:৩৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০২:৩৯:২৮ অপরাহ্ন
বাগেরহাট  প্রতিনিধি. 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। 
 
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের ( রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ এইচ সেলিমের পক্ষে তাঁর  অনসারীরা। এনিয়ে  তিনি জেলার মোট চারটি সংসদীয় আসনেই মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।  
এরআগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী), বাগেরহাট-২ (সদর–কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ নতুন করে আরেকটি আসনে মনোনয়ন যুক্ত হওয়ায় সর্বমোট চারটি আসনেই মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।
 
মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, আমরা চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি। তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নাকি কোন দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
 
এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের দাবী করেন নেতাকর্মীর। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]