মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি |
২৪ ডিসেম্বর ২০২৫ পঞ্চগড় জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকায় অবস্থিত এস.এ কুরিয়ার সার্ভিস কার্যালয়ের আশপাশে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
পুলিশ জানায়, এস.এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মাদকের একটি চালান রিসিভ করার সময় মোঃ আবুল কালাম (৪৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বোদা উপজেলার সেনপাড়া, আরাজি, গাইঘাটা এলাকার বাসিন্দা।
আটকের পর তার সঙ্গে থাকা একটি সাদা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কাগজে মোড়ানো একটি কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনটি খুলে বিশেষ কায়দায় সিলিকন রাবারের প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটের ভেতর থেকে ৩০টি নীল রঙের পলিথিন প্যাকেটে মোট ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শইমী ইমতিয়াজ, ডিআইও-১,সহ গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স।
পঞ্চগড় জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে আরো এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ পঞ্চগড় মাদক সেবন ও এর বিস্তাররোধে এবং মাদক কারবারী বন্ধে বদ্ধপরিকর। পঞ্চগড় জেলা পুলিশ কে মাদক সহ অন্যান্য অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে সহায়তা করুন।