চন্দ্রঘোনায় যাত্রীবাহী সিএনজি উল্টে গুরুতর আহত ১

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১০:১৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১০:১৮:৩৫ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি), ২৪ ডিসেম্বর ২০২৫:

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন মতিপাড়া এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সিএনজিতে থাকা এক পাহাড়ি যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে রাজস্থলী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি লিচুবাগানের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মতিপাড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ সিএনজিটির একটি চাকা বিস্ফোরিত (ব্রাস্ট) হলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি যাত্রীসহ উল্টে যায়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা সৌরভ লাল তনচংঙ্গা (২৮) নামের এক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক আহত যাত্রীকে অন্য একটি সিএনজির মাধ্যমে লিচুবাগান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত সৌরভ লাল তনচংঙ্গা রাজস্থলী উপজেলার বাসিন্দা। তিনি চিত্ত লাল তনচংঙ্গার পুত্র।


এ ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা দ্রুত আহতকে হাসপাতালে পৌঁছাতে সহযোগিতা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত রয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]