মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৬:৫৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৬:৫৩:৪০ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে সিয়াম ( ২০) নামে এক যুবক খুনের ঘটনা ঘটেছে। তাদের হাতে আবদুল আল মাহমুদ নামে  আরও এক যুবক আহত হয়। 

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে এবং আহত আবদুল আল মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে নেওয়া হয়।

নিহত যুবক পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে এবং আহত যুবক মির্জাগঞ্জের বাদল হাওলাদার এর ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।

পুলিশ জানান, দুর্বৃত্তদের হাতে নিহত যুবক মির্জাগঞ্জে খালুর বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বিকালে নিহত যুবক ও তার খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে আসে। তখন দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]