বাহুবলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি মিনি স্টেডিয়াম সাইনবোর্ড স্থাপন

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৬:১৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৬:১৪:১৬ অপরাহ্ন
বাহুবল উপজেলা প্রতিনিধিঃ
 
হবিগঞ্জের বাহুবল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি মিনি স্টেডিয়াম নামে নতুন সাইনবোর্ড স্থাপন করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে গণআন্দোলনের এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়।
 
 
উপস্থিত ছাত্র-জনতা জানান, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ওসমান হাদির আত্মত্যাগ জাতির ইতিহাসে গর্বের অংশ। তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই এই স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে।  
 
 
ঘোষণার পর পরই স্টেডিয়ামের প্রধান ফটকে শহীদ ওসমান হাদি মিনি স্টেডিয়াম লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। পরে এই নাম পরিবর্তনের বিষয়টি সরকারি স্বীকৃতি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদনও জমা দেন তারা।
 
স্থানীয়ভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। তারা বলছেন ওসমান হাদির আত্মত্যাগ যেন আগামী প্রজন্মের মাঝে প্রেরণা হয়ে থাকে, সেই চেতনা থেকেই এ প্রয়াস।  
 
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]