কাতারের সড়ক দূঘর্টনায় প্রাণ গেল বোয়ালখালীর যুবকের

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৬:১০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৬:১০:৫৮ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 
 
 
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে ল্যান্ড ক্রুজার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।
 
রিপন বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফ পাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। রিপন ২ ভাই ও ১ বোনের মধ্যে বড়।
 
কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় সে রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
রিপনের প্রতিবেশি মো. আরমান জানান, গত বছরের রমজান মাসে ফ্রি ভিসায় রিপন কাতার গিয়েছিলেন। সেখানে সে একটি কোম্পানিতে চাকরি করতো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]