কালকিনিতে আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৭:৪০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৭:৪০:২০ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক: :

মাদারীপুরের কালকিনিতে মোঃ মামুন বেপারী -(৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আহত ওই যুবকের বাড়ির সামনের সড়কে স্থানীয় এলাকাবাসী ও আহতের পরিবারের উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় কয়েক শত সাধারণ জনগণ ও ভূক্তভোগী পরিবারের লোকজন অংশ গ্রহন করেন।  এসময় বক্তব্য রাখেন আশ্রয়ন প্রকল্পের সভাপতি সাজাহান বেপারী, মামলার বাদী মইফুল বিবি, ভূক্তভোগী আবুল হোসেন, মুক্তা, আসমা, লাকি ও  কহিনুর প্রমুখ। 
মামলার বাদী মইফুল বিবিসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, পালরদী নদীর বড় ব্রিজের ওপরে বসে মামুন বেপারীর ওপর হামলা চালায়  হালানসহ ১০ -১২ জন। তাই তাদের নামে মামলা করা হয়েছে। আমরা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী জানাই। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল ইসলাম জানান, মামলার আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]