বানারীপাড়ায় ভাইদের মঙ্গল কামনায় ত্রিশ বোনের শনিদেবের পুজা

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:২২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:২২:৩৯ অপরাহ্ন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি 


বরিশালের বানারীপাড়ায়
ভাইদের মঙ্গল কামনায় ত্রিশ বোন শনিদেবের পুজা করেছেন উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাছরং গ্রামের পুর্বপাড়া মিস্ত্রী বাড়িতে  শনিবার (২০ ডিসেম্বর)।এক সাথে ৩০ জন বোন ভাইদের জন্য মঙ্গল কামনায় শনি দেবের পুজা করেন। শনিবার

সন্ধ্যা ৭ টার দিকে পুজা শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। পুরোহিত রতন চক্রবর্তীর পুজা অর্চনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং  রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিজয়া রানী মন্ডলের উদ্যোগে এই পুজা অনুষ্ঠিত হয়। এখানে একই সাথে শনিদেব এবং নারায়ণ ঠাকুরের পুজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আছে শনিদেবের স্বপ্নে দেখানো নির্দেশনা অনুযায়ী এই পুজা অনুষ্ঠিত হয়েছে। অত্র অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন গ্রামে এমন পুজার দৃষ্টান্ত রয়েছে। গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে পাওয়া অর্থ ও চাল দিয়েই এই পুজা সম্পন্ন করা হয়।  বাংলাদেশের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন শনিদেবের এই পুজার মাধ্যমে তাদের ভাইদের মঙ্গল সাধিত হবে এবং এমন পুজার মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও ভক্তিকে আরো বেশি জাগ্রত করে। তাদের মতে

শনিবারে শনিদেবের পূজা করা শুভ। প্রতি শনিবার এই পুজায় মিলবে শনিদেবের কৃপা, আসে সাফল্য। অনেক বাঙালি বাড়িতে শনিদেবের পূজা করা হয় না, কারণ অনেকে শনিদেবকে ভয় করেন। জ্যোতিষশাস্ত্র মতে কারোর কুষ্ঠিতে শনিদেবের প্রবেশ ঘটলে সাড়ে সাত বছর ধরে জীবনের নানাবিদ খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়।
সনাতন ধর্ম অনুসারে প্রতি শনিবার কিছু নিয়ম মেনে চললে ও শনি মন্ত্র জপ করলে শনিদেব প্রসন্ন হন। এতে তার কৃপা লাভ হয়। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]