এক ওসমান হাদিকে হত্যা করলেও তার আদর্শের মৃত্যু নেই: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:৩৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:৪৩:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

"শহীদ শরীফ ওসমান হাদি শুধু বরিশালের নয়, বরং সারা বাংলাদেশের গর্ব। দুর্বৃত্তরা একজন ওসমান হাদিকে হত্যা করে ভেবেছিল আন্দোলন থামিয়ে দেবে, কিন্তু তারা সফল হয়নি। ওসমান হাদির শাহাদাত আজ লাখো হাদির জন্ম দিয়েছে।


আজ সকাল ১০টায় বরিশাল মহানগরীর ২১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গোরস্থান রোডস্থ আঞ্জুমান মফিদুল ইসলাম মাঠে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, "ওসমান হাদির সেই বলিষ্ঠ কণ্ঠ আজও আমাদের কানে বাজে, 'আমি মারা গেলে আমার সন্তান ঝান্ডা উড়াবে, সে মারা গেলে তার সন্তান লড়াই চালিয়ে যাবে।' দেশের জন্য অর্থহীন ৫০ বছর বেঁচে থাকার চেয়ে ৫ বছরের অর্থবহ জীবন অনেক বেশি অনুপ্রেরণার। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই দেশে আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।


২১নং ওয়ার্ড সভাপতি মোকসেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সমাজকল্যাণ সম্পাদক জনাব শামীম কবির এবং কোতোয়ালি উত্তর থানার আমির অধ্যাপক মো. আনোয়ার হোসাইন।


অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালি উত্তর থানার নায়েবে আমির অধ্যাপক গোলাম গুফরান মনির, সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির, থানার রাজনৈতিক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত। এছাড়াও উপস্থিত ছিলেন শিবিরের মহানগরী সাবেক সভাপতি ও আইবিডাব্লিউএফ-এর সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন, ১৭নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক মিজান রহমান, ২০নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খান এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই আল মাসুম।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২১নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদি এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের রুহের মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোরস্থান মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]