ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:০০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:০০:৫৭ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকগণ দিনব্যাপী আনন্দ ভ্রমণ করেছে।গতকাল ২০ ডিসেম্বর (শনিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে নরসিংদীর ড্রীম হলিডে পার্ক সহ অন্যান্য বিভিন্ন দর্শনীয় স্থানসমূহে এ আনন্দ ভ্রমণ করেন। 

এতে অংশগ্রহণ করেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, সহ-সভাপতি মোঃ ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন  যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, সাংবাদিক রেজাউল হক শাকিল, প্রচার সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম রাজু, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক জাকির হোসেন। আনন্দ ভ্রমণ শেষে সাংবাদিকদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]