কেন্দুয়ায় অ্যাম্বিশন স্কলারশিপ এক্সামিনেশন (এএসই) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৬:১৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৬:১৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অ্যাম্বিশন স্কলারশিপ এক্সামিনেশন (এএসই) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) কেন্দুয়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দীন আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভুঞা।

হল সুপারের দায়িত্বে ছিলেন পাথারকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীনুর রহমান ভুঞা এবং সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দুয়া আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন।

পরিদর্শন শেষে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন,“শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ প্রশংসনীয়।”

এ সময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দীন আহমেদ খোকন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমাদের এ আয়োজন। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]