বিধবা নারী হালিমা বেগমের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০২:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৩:৪৮:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :::

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডে এক বিধবা নারীর ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম হালিমা বেগম (৫২)। তিনি একজন বিধবা এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল আনুমানিক ১১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের একটি বিউটি হলের সামনে হালিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে রাব্বি খান এবং ভাগিনা কবির হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার।

হালিমা বেগম বলেন, আসিক চৌধুরী, হাসান, লিমন, ফারুক ও ফিরোজের নেতৃত্বে আরও প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে এই হামলায় অংশ নেয়। হামলায় হালিমা বেগম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন হালিমা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]