‎হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৩:৩২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৩:৩২:৪৮ অপরাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় 'হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের' সার্বিক ব্যবস্থাপনায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলে এ পরীক্ষা।
‎এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি কিন্ডারগার্টেনের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।

‎বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বাকারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন, আলতাফ হোসেন, কবির আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎পরীক্ষা চলাকালীন হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বাকারুল ইসলাম রাসেল বলেন, "কোমলমতি শিশুদের নিয়ে ২০১৭ সাল থেকে এ আয়োজন করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান থাকবে। হোসেনপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থী তৈরি করতেই আমাদের এ আয়োজন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]