ব্রাহ্মণপাড়ায় জাতীয় পার্টির উদ্যোগে মুক্তিযুদ্ধের স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৩২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৩২:৩৪ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও নানা আয়োজনের মধ্যে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী মো: জাহাঙ্গীর আলম এর উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটি। 

সূত্রে জানা যায়, কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসন  থেকে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ এর দলকে ভালোবেসে তিনি দুই উপজেলায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এর আগেও দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশগ্রহণ করেন। 

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জসীম উদ্দিন ভূঁইয়া, আলি আহমেদ,আব্দুল জলিল, হারুন অর রশিদ, মনির হোসেন, মোস্তফা কামাল, সুমন, কারী ইসরাফিল প্রমূখ। এ সময় জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জানান, আগামী সংসদ নির্বাচনে আমার দল যদি অংশগ্রহণ করে তবে আমি কুমিল্লা -৫ থেকে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব । আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]