রাজশাহীর কাটাখালি সিমান্তে ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:২৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:২৬:২০ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। তবে বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে এক মাদক কারবারি।
বুধবার (১৭ ডিসেম্বর) ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়।
বিজিবি জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট এলাকার একটি আম বাগানে অভিযান চালালে,বিজিবির উপস্থতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় অজ্ঞাত মাদক কারবারি। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে 
পরিত্যাক্ত অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
বুধবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।#

বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]